ঢাকা , বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
দৈনিক গৌরীপুরের আলো
Logo
শিরোননাম:
বিভিন্ন স্থানে আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন, তারাকান্দায় আগুন ও বিক্ষোভ আইনের শাসন নিশ্চিত ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স: প্রধানমন্ত্রীর ঘোষণা স্বাস্থ্য মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করাই প্রধান লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত ময়মনসিংহের ফুলপুরে বাস-সেনাবাহিনীর গাড়ির সংঘর্ষে নিহত ২, আহত ৮ নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ, মোদির পক্ষ থেকে শুভেচ্ছা গণভোটের আগে মূল্যায়ন: অর্জন বেশি নাকি ঘাটতি? শাহবাগে ফের উত্তেজনা, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ নারীর ক্ষমতায়ন ইস্যুতে জামায়াতের অবস্থান ব্যাখ্যা করলেন আমির যুক্তরাষ্ট্রের যেকোনো আগ্রাসনের ক্ষেত্রে ‘আঞ্চলিক যুদ্ধ’-এর সতর্কবার্তা দিলেন নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনি জনগণের চাপে গণভোটের বিষয়ে কথা বলছে একটি দল: জামায়াত আমির
কেরানীগঞ্জের নির্বাচনী সমাবেশে বক্তব্যে জুলাই আন্দোলন, গণভোট ও ২০২৬ সালের নির্বাচন নিয়ে কড়া মন্তব্য করেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

জনগণের চাপে গণভোটের বিষয়ে কথা বলছে একটি দল: জামায়াত আমির

ছবি: সংগৃহীত

জনগণের চাপের মুখে একটি রাজনৈতিক দল এখন ধীরে ধীরে গণভোটের প্রসঙ্গ তুলতে বাধ্য হচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (৩১ জানুয়ারি) কেরানীগঞ্জ মডেল থানার শাক্তা ইউনিয়নের শাক্তা খেলার মাঠে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। জেলা আমির মাওলানা দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

ডা. শফিকুর রহমান বলেন, জুলাই সংস্কার প্রস্তাবের সময় গণভোটের কথা উঠলে প্রথমে তা অস্বীকার করা হয়। পরে জনচাপের মুখে জাতীয় নির্বাচন ও গণভোট একসঙ্গে করার কথা বলা হলেও এখন আবার গণভোট মানা হবে না বলে বক্তব্য দেওয়া হচ্ছে। তবে জনগণ জবাব চাইতে শুরু করায় সেই দল আবার সীমিতভাবে গণভোটের কথা বলছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, চাঁদাবাজি, দখলবাজি কিংবা নারীর ওপর সহিংসতা জুলাই আন্দোলনের চেতনার পরিপন্থী। জুলাই আন্দোলন না হলে ২০২৬ সালের নির্বাচনও সম্ভব হতো না উল্লেখ করে তিনি বলেন, সেই আন্দোলনের আকাঙ্ক্ষাকে সম্মান জানিয়েই আগামী নির্বাচন আয়োজন করতে হবে।

জামায়াত আমির আরও বলেন, দেশকে দুর্নীতিমুক্ত, চাঁদাবাজমুক্ত ও ব্যাংক লুটমুক্ত করার অঙ্গীকার জামায়াতে ইসলামী করেছে। ইনশাআল্লাহ এই লক্ষ্য বাস্তবায়ন করা হবে।

গুপ্ত রাজনীতির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, যারা জামায়াতের বিরুদ্ধে গোপন রাজনীতির অভিযোগ তোলে, তারাই এক সময় বছরের পর বছর আত্মগোপনে ছিল।

তরুণ সমাজের প্রত্যাশা নিয়ে বক্তব্যে তিনি বলেন, যুবসমাজ কখনো অপমানজনক বেকার ভাতা চায়নি। তারা ন্যায়বিচার চেয়েছিল। সেই বিচার দিতে ব্যর্থ হয়েই একজন শাসক দেশ ছেড়ে পালিয়েছে বলে দাবি করেন তিনি।

বক্তব্যের শেষাংশে তিনি বলেন, আল্লাহ না করুন—যদি ওই দল আবার ক্ষমতায় আসে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা ও নারীদের সম্মান হুমকির মুখে পড়বে।

সমাবেশে আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামী ও অন্যান্য রাজনৈতিক দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
Fire incident and protest at political party office in Bangladesh, breaking news update 2026

Online Desk

Online Desk দৈনিক গৌরীপুরের আলো এর নিজস্ব সংবাদদাতা টিম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সংবাদ প্রকাশ করে থাকে।
আলোচিত

বিভিন্ন স্থানে আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন, তারাকান্দায় আগুন ও বিক্ষোভ

© 2026 দৈনিক গৌরীপুরের আলো | সর্বস্বত্ব সংরক্ষিত
© 2026 দৈনিক গৌরীপুরের আলো | সকল অধিকার সংরক্ষিত।

কেরানীগঞ্জের নির্বাচনী সমাবেশে বক্তব্যে জুলাই আন্দোলন, গণভোট ও ২০২৬ সালের নির্বাচন নিয়ে কড়া মন্তব্য করেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

জনগণের চাপে গণভোটের বিষয়ে কথা বলছে একটি দল: জামায়াত আমির

Update Time : ০৩:২৯ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬