ঢাকা , বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
দৈনিক গৌরীপুরের আলো
Logo
শিরোননাম:
বিভিন্ন স্থানে আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন, তারাকান্দায় আগুন ও বিক্ষোভ আইনের শাসন নিশ্চিত ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স: প্রধানমন্ত্রীর ঘোষণা স্বাস্থ্য মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করাই প্রধান লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত ময়মনসিংহের ফুলপুরে বাস-সেনাবাহিনীর গাড়ির সংঘর্ষে নিহত ২, আহত ৮ নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ, মোদির পক্ষ থেকে শুভেচ্ছা গণভোটের আগে মূল্যায়ন: অর্জন বেশি নাকি ঘাটতি? শাহবাগে ফের উত্তেজনা, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ নারীর ক্ষমতায়ন ইস্যুতে জামায়াতের অবস্থান ব্যাখ্যা করলেন আমির যুক্তরাষ্ট্রের যেকোনো আগ্রাসনের ক্ষেত্রে ‘আঞ্চলিক যুদ্ধ’-এর সতর্কবার্তা দিলেন নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনি জনগণের চাপে গণভোটের বিষয়ে কথা বলছে একটি দল: জামায়াত আমির
জাতির উদ্দেশে প্রথম ভাষণে আইনের শাসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান ও রেল যোগাযোগ উন্নয়নের অঙ্গীকার

আইনের শাসন নিশ্চিত ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স: প্রধানমন্ত্রীর ঘোষণা

ছবি : সংগৃহীত

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণ করাই সরকারের প্রধান অগ্রাধিকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশের সব সাংবিধানিক, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান আইন ও বিধি অনুযায়ী পরিচালিত হবে। কোনো রাজনৈতিক প্রভাব বা ক্ষমতার অপব্যবহার নয়, আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে জাতির উদ্দেশে দেওয়া প্রথম ভাষণে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতি ও দুঃশাসনে ক্ষতিগ্রস্ত অর্থনীতি এবং দুর্বল আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্য দিয়ে নতুন সরকার দায়িত্ব নিয়েছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং দুর্নীতি দমন করাই সরকারের প্রধান লক্ষ্য।

তিনি বলেন, জুয়া ও মাদকের বিস্তার আইনশৃঙ্খলার অবনতির অন্যতম কারণ। এসব নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নিচ্ছে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।

তিনি আরও বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের অধিকার সমান। একটি নিরাপদ, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়াই বর্তমান সরকারের লক্ষ্য।

রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, রমজানকে অতিরিক্ত মুনাফার সময় হিসেবে ব্যবহার করা উচিত নয়। সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, গ্যাস ও পানি সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
Fire incident and protest at political party office in Bangladesh, breaking news update 2026

Online Desk

Online Desk দৈনিক গৌরীপুরের আলো এর নিজস্ব সংবাদদাতা টিম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সংবাদ প্রকাশ করে থাকে।
আলোচিত

বিভিন্ন স্থানে আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন, তারাকান্দায় আগুন ও বিক্ষোভ

© 2026 দৈনিক গৌরীপুরের আলো | সর্বস্বত্ব সংরক্ষিত
© 2026 দৈনিক গৌরীপুরের আলো | সকল অধিকার সংরক্ষিত।

জাতির উদ্দেশে প্রথম ভাষণে আইনের শাসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান ও রেল যোগাযোগ উন্নয়নের অঙ্গীকার

আইনের শাসন নিশ্চিত ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স: প্রধানমন্ত্রীর ঘোষণা

Update Time : ০৪:৫১ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬