ঢাকা , শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
দৈনিক গৌরীপুরের আলো
Logo
শিরোননাম:
বিভিন্ন স্থানে আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন, তারাকান্দায় আগুন ও বিক্ষোভ আইনের শাসন নিশ্চিত ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স: প্রধানমন্ত্রীর ঘোষণা স্বাস্থ্য মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করাই প্রধান লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত ময়মনসিংহের ফুলপুরে বাস-সেনাবাহিনীর গাড়ির সংঘর্ষে নিহত ২, আহত ৮ নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ, মোদির পক্ষ থেকে শুভেচ্ছা গণভোটের আগে মূল্যায়ন: অর্জন বেশি নাকি ঘাটতি? শাহবাগে ফের উত্তেজনা, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ নারীর ক্ষমতায়ন ইস্যুতে জামায়াতের অবস্থান ব্যাখ্যা করলেন আমির যুক্তরাষ্ট্রের যেকোনো আগ্রাসনের ক্ষেত্রে ‘আঞ্চলিক যুদ্ধ’-এর সতর্কবার্তা দিলেন নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনি জনগণের চাপে গণভোটের বিষয়ে কথা বলছে একটি দল: জামায়াত আমির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামায়াতের শীর্ষ সাত নেতার নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ ইসির

ছবি: এআই জেনারেটেড (সংগৃহীত)

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ দলটির শীর্ষ সাত নেতার জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে।

নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ মনির হোসেনের স্বাক্ষরিত এক চিঠিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়।

ইসি সূত্র জানায়, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের প্রধান নির্বাচন কমিশনারের কাছে লিখিতভাবে আবেদন করেন। আবেদনে দলের শীর্ষ নেতা ও সংসদ সদস্য প্রার্থীদের নিরাপত্তার বিষয়টি তুলে ধরা হয়। ওই আবেদনের পরিপ্রেক্ষিতেই কমিশন স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে বলে।

যেসব নেতাকে বিশেষ নিরাপত্তার আওতায় আনা হচ্ছে তারা হলেন—ডা. শফিকুর রহমান, ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের, এটিএম আজহারুল ইসলাম, অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, অধ্যাপক মুজিবুর রহমান, ড. হামিদুর রহমান আযাদ এবং মাওলানা রফিকুল ইসলাম খান।

চিঠিতে বলা হয়েছে, নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে রাজনৈতিক নেতৃবৃন্দের নিরাপদ চলাচল ও প্রচারণা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে দ্রুত সময়ের মধ্যে নির্দেশনা বাস্তবায়নের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
Fire incident and protest at political party office in Bangladesh, breaking news update 2026

Online Desk

Online Desk দৈনিক গৌরীপুরের আলো এর নিজস্ব সংবাদদাতা টিম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সংবাদ প্রকাশ করে থাকে।
আলোচিত

বিভিন্ন স্থানে আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন, তারাকান্দায় আগুন ও বিক্ষোভ

© 2026 দৈনিক গৌরীপুরের আলো | সর্বস্বত্ব সংরক্ষিত
© 2026 দৈনিক গৌরীপুরের আলো | সকল অধিকার সংরক্ষিত।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামায়াতের শীর্ষ সাত নেতার নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ ইসির

Update Time : ০৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬