ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
দৈনিক গৌরীপুরের আলো
Logo
শিরোননাম:
বিভিন্ন স্থানে আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন, তারাকান্দায় আগুন ও বিক্ষোভ আইনের শাসন নিশ্চিত ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স: প্রধানমন্ত্রীর ঘোষণা স্বাস্থ্য মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করাই প্রধান লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত ময়মনসিংহের ফুলপুরে বাস-সেনাবাহিনীর গাড়ির সংঘর্ষে নিহত ২, আহত ৮ নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ, মোদির পক্ষ থেকে শুভেচ্ছা গণভোটের আগে মূল্যায়ন: অর্জন বেশি নাকি ঘাটতি? শাহবাগে ফের উত্তেজনা, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ নারীর ক্ষমতায়ন ইস্যুতে জামায়াতের অবস্থান ব্যাখ্যা করলেন আমির যুক্তরাষ্ট্রের যেকোনো আগ্রাসনের ক্ষেত্রে ‘আঞ্চলিক যুদ্ধ’-এর সতর্কবার্তা দিলেন নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনি জনগণের চাপে গণভোটের বিষয়ে কথা বলছে একটি দল: জামায়াত আমির
রোহিঙ্গা সহায়তায় এসএএফই প্লাস টুতে সুইডেনের ২.৯ মিলিয়ন ডলার অনুদান

রোহিঙ্গা সহায়তায় এসএএফই প্লাস টু কর্মসূচিতে সুইডেনের ২.৯ মিলিয়ন ডলার অনুদান

ছবি: সংগৃহীত

কক্সবাজারে পরিচ্ছন্ন রান্নার জ্বালানি ও পরিবেশ সুরক্ষায় ইউএনএইচসিআরসহ জাতিসংঘের সংস্থাগুলোর সঙ্গে যৌথভাবে কাজ করবে সুইডেন।

ঢাকা:
কক্সবাজারের রোহিঙ্গাদের পরিচ্ছন্ন জ্বালানি ব্যবহারে সহায়তা করতে এসএএফই প্লাস টু কর্মসূচিতে ২.৯ মিলিয়ন মার্কিন ডলার অনুদান দিয়েছে সুইডেন সরকার। সোমবার (১২ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর

ইউএনএইচসিআর জানায়, এই কর্মসূচির আওতায় রোহিঙ্গা আশ্রয় শিবিরে জীবনরক্ষাকারী উদ্যোগ, পরিবেশ সুরক্ষা এবং এলপিজি ব্যবহারের প্রসার ঘটাতে এই অর্থ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে বনাঞ্চল পুনরুদ্ধার এবং স্থানীয় জনগোষ্ঠীর সবুজ দক্ষতা উন্নয়নও এর লক্ষ্য।

কর্মসূচিটি বাস্তবায়ন করছে ইউএনএইচসিআর, এফএও, আইওএম এবং ডব্লিউএফপি। এতে বাংলাদেশ সরকার ঘনিষ্ঠভাবে সহযোগিতা করছে।

বাংলাদেশে নিযুক্ত ইউএনএইচসিআরের প্রতিনিধি ইভো ফ্রেইসেন বলেন, ক্রমহ্রাসমান সহায়তার সময় সুইডেনের এই অনুদান খুবই তাৎপর্যপূর্ণ। রোহিঙ্গা সংকটের আট বছর পরও ১.১৭ মিলিয়ন রোহিঙ্গা মানবিক সহায়তার ওপর নির্ভরশীল। এলপিজি ব্যবহারের ফলে নারী ও শিশুরা আর জ্বালানি কাঠ সংগ্রহের ঝুঁকিপূর্ণ পথে যেতে বাধ্য হচ্ছে না, বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, রোহিঙ্গারা নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে নিজ দেশে ফিরে যেতে সক্ষম না হওয়া পর্যন্ত এই সহায়তা তাদের পাশে থাকার মাধ্যম হিসেবে কাজ করবে।

এদিকে বাংলাদেশে সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইক্স জানান, কমতে থাকা বৈশ্বিক মানবিক তহবিলের মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহায়তায় এগিয়ে আসতে হবে। এই অনুদান রোহিঙ্গাদের পরিচ্ছন্ন জ্বালানিতে রান্না চালিয়ে যেতে সাহায্য করবে, যা স্বাস্থ্য ও বন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, শরণার্থীদের পাশে দাঁড়াতে এবং বাংলাদেশের জনগণের সহমর্মিতার সঙ্গে থাকতে পেরে সুইডেন গর্বিত।

ইউএনএইচসিআরসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো সুইডেন সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং বলেছে, রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহায়তা দিতে আন্তর্জাতিক সমর্থন অত্যন্ত প্রয়োজনীয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
Fire incident and protest at political party office in Bangladesh, breaking news update 2026

Online Desk

Online Desk দৈনিক গৌরীপুরের আলো এর নিজস্ব সংবাদদাতা টিম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সংবাদ প্রকাশ করে থাকে।
আলোচিত

বিভিন্ন স্থানে আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন, তারাকান্দায় আগুন ও বিক্ষোভ

© 2026 দৈনিক গৌরীপুরের আলো | সর্বস্বত্ব সংরক্ষিত
© 2026 দৈনিক গৌরীপুরের আলো | সকল অধিকার সংরক্ষিত।

রোহিঙ্গা সহায়তায় এসএএফই প্লাস টুতে সুইডেনের ২.৯ মিলিয়ন ডলার অনুদান

রোহিঙ্গা সহায়তায় এসএএফই প্লাস টু কর্মসূচিতে সুইডেনের ২.৯ মিলিয়ন ডলার অনুদান

Update Time : ০৪:০১ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬